Main Menu

শপথ নিলেন গোলাপগঞ্জের ১১ ইউপির চেয়ারম্যান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথগ্রহণকারী ১১জন চেয়ারম্যানরা হলেন- ১নং বাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছানা মিয়া, ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, ৩নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, ৪নং লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমদ মুশন, ৫নং বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দীন কামাল, ৬নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল হক শাহিন, ৮নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান জিলাল উদ্দীন, ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুহেল আহমদ, ১০নং বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, ১১নং শরিফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম এ মুহিত হীরা শপথ গ্রহন করেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী এবং গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খাঁন সহ সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed