রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে পল্লবী থানার কালশী ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি।
তবে নিহত একজনের আনুমানিক বয়স ৩৫ ও অপরজনের ৫০ বছর। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) বিচিত্রা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে কালশী ব্রিজের পাশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
« গীতিকার নৃর জাহানের দেশ প্রেম ও গানের ভৃবন (Previous News)
(Next News) ঝিনাইদহে হিন্দু পুরোহিতকে গলা কেটে হত্যা »
Related News
মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ারRead More
নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহRead More



Comments are Closed