Main Menu

আইএফআইসি ব্যাংক’র নিলাম বিজ্ঞপ্তির বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি: পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে আইএফআইসি ব্যাংক লিঃ সিলেট শাখার বিরুদ্ধে মামলা হয়েছে। জনৈকা শফিকুন নেছার আম-মোক্তার মো. আশিকুর রহমান আশিক রোববার (৫ জুন) সিলেটের উর্ধ্বতন সহকারী জজ সদর আদালতে এ মামলা দায়ের করেন। স্বত্ব মোকদ্দমা নং-১০৫/১৬।
জানা গেছে, আইএফআইসি ব্যাংক সিলেট শাখা গত ১৭ মে দৈনিক সিলেটের ডাক পত্রিকায় একটি নিলাম বিঞ্জপ্তি প্রচার করে। বিজ্ঞপ্তিতে অর্থঋনের বিপরীতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পশ্চিমভাগ মৌজার কতেক জমি নিলামে বিক্রির কথা প্রচার করে। এ বিজ্ঞপ্তির বিরুদ্ধে রোববার এ মামলা হয়। মামলায় উলে­খ করা হয়েছে নিলাম বিজ্ঞপ্তির তপশীলে বর্নিত ভুমিতে শফিকুন নেছার ৩২ শতক ভুমি স্বত্ত¡দখলীয় রয়েছে এবং শফিকুন নেছা আইএফআইসি ব্যাংক লিঃ-এর কাছে কোন দায়বদ্ধ নন।
মামলায় দুই তপশীলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ছাপা ১০৪ নং পশ্চিমভাগ মৌজার এসএ ৬৬৬ খতিয়ানের ১৪৮ ও ১৫১দাগে ৩২শতক ভুমি’র পৃথকভাবে শফিকুন নেছার স্বত্বদখল ও মালিকানা রয়েছে বলে দাবি করা হয়েছে। প্রাথমিক শুনানী শেষে আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। আজ সোমবার ব্যাংকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হতে পারে বলে আদালত সূত্র জানিয়েছে।

Share





Related News

Comments are Closed