শিক্ষানীতি বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে ৫ জুন বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে ধর্মহীন শিক্ষানীতি’ ১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন’১৬ বাতিলের দাবিতে বিশাল মানব-বন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার বলেন, ধর্মহীন শিক্ষানীতি’১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন’১৬ কখনো জাতীয় শিক্ষাব্যবস্থার আদর্শ মডেল হতে পারেনা । এই শিক্ষানীতি ও শিক্ষা আইন ত্রæটিযুক্ত। উক্ত শিক্ষানীতি বাতিল ও শিক্ষা আইন সংশোধন না করলে তা জাতির জন্য কাল হয়ে দাড়াবে। ফলে মানুষ নৈতিকতার পরিবর্তে নৈতিকতা বর্জিত জাতিতে পরিণত হবে। সব ধর্মেই ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষানীতিই হতে পারে দেশ ও জাতির জন্য কল্যাণকর। তাই জাতীয় শিক্ষানীতি আদর্শ মানুষ গঠনের অন্তরায়।
অনুষ্ঠিত মানব-বন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, সিলেট মহানগরীর সাবেক সভাপতি মুজিবুর রহমান, পশ্চিম জেলা সভাপতি আহমদ মাহফুজ আদনান, শাবিপ্রবি সভাপতি ইউসুফ আলী, পূর্ব জেলা সেক্রেটারি বিলাল আহমদ চৌধুরি,শাবিপ্রবি সেক্রেটারি খসরুল আলম, ইবির সাবেক সেক্রেটারি খায়রুল ইসলাম, পশ্চিম জেলা সাবেক সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহীম, তাহের আব্দুল্লাহ, খেলাফত মজলিস বিমান বন্দর থানা সেক্রেটারি হামিদুর রহমান আশরাফ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসাইন কামিল, পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক সৈয়দ মানছুরুল হাসান, পশ্চিম জেলা ছাত্র কল্যাণ সম্পাদক সালেহ আহমদ সায়েম, সিলেট মহানগরী অফিস ও প্রচার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দীন, মাওলানা আব্দুস সালাম, মুহাম্মদ ফখরুল ইসলাম, মঈনুল হক, আব্দুল হামীদ, কয়ছর আহমদ কাউসার, আব্দুর রব, শামসুজ্জামান সাজু, শাহাবুদ্দিন, মাহবুব আবেদীন মোহন, মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, সাইফুল ইসলাম জলিল, লিটন আহমদ জুম্মান, আব্দুর রহমান, মাসুক আহমদ প্রমূখ।
Related News
ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরতRead More
সিলেটে ন্যায্য মূল্যের ফার্মেসিকে জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন ন্যায্য মূল্যের ওষুধের দোকানRead More



Comments are Closed