সিলেটে বিরল প্রজাতিরসহ ৮টি পাখি উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পরিবেশ দিবসে বিরল প্রজাতির তিনটি পাখি সহ মোট আটটি পাখি উদ্ধার করেছে পরিবেশ বাদি সংগঠন ভূমি সন্তান বাংলাদেশ ।
রোববার (৫ জুন) বিকালে নরসিংদী থেকে খাচায় বন্দি করে নিয়ে আসা জঙ্গলী বাবলা (বাগাডাইয়া) নামের তিনটি ও পাচঁটি শালিক পাখি বাচ্চাসহ নাজিম উদ্দিন ও রায়হান আহমেদ পাবেল নামের দুজনকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এলাকা থেকে আটক করে ভূমি সন্তান বাংলাদেশের সদস্যরা । এসময় সিলেট বন বিভাগরে কর্মকর্তাদের খবর দিয়ে তাদের কাছে পাখি গুলো হস্থান্তর করা হয় । সিলেট বন বিভাগের টাউন রেঞ্জ কর্মকর্তা দেলোয়ার রহমানের সহযোগীতায় পাখি গুলোকে সিলেট খাদিম নগর জাতীয় উদ্যানের অবমুক্ত করার জন্য নেয়া হলে পাচঁটি পাখির শারীরিক দূর্বলতার কারনে উড়ে যেতে না পাড়ায় সিলেট খাদিম নগর জাতীয় উদ্যানের বনের কর্মচারী শিমুল কুমার বনিকের তত্বাবধানে দেয়া হয়। আর তিনটি শালিক পাখি খুব ছোট বাচ্চা হ্ওয়ার কারনে উড়তে না পাড়ায় পাখি গুলোর পরিচর্যার জন্য ভূমি সন্তান বাংলাদেশের সদস্য মিসেস রুমি আনিসের কাছে রাখা হয়েছে ।পাখি গুলো উড়াল শিখলে অবমুক্ত করা হবে বলে জানান ভূমি সন্তান বাংলাদেশের সমন্ময়ক আশরাফুল কবীর।
এসময় উপস্থিত ছিলেন, ভূমি সন্তান বাংলাদেশের সমন্ময়ক আশরাফুল কবীর আশরাফসহ ভূমি সন্তানের সদস্য সাকিব আহমদ মিঠু,মামুন হোসেন,এম.এস.এ মাসুম খান,শরীফ আহমদ, বন বিভাগের সহযোগী কর্মকর্তা টাউন রেঞ্জ মো: ইসলাম উদ্দিন, মধু মিয়া শিমুল কুমার বনিক। আটককৃত শৌখিন পাখি শিকারী ব্যাক্তিরা উপস্থিত জনতার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় এবং ভবিষৎতে এ ধরনের অপরাধ আর করবে না বলে জানালে তাদের নাম ঠিকানা রেখে ছেড়ে দেয়া হয়।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed