সিলেটে রমজানের পবিত্রতা রক্ষায় মিছিল সমবাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশে শতকরা ৯৫ ভাগ মুসলমান। এদেশে মসজিদ রয়েছে ৫ লাখেরও বেশি। দেশের প্রত্যন্ত অঞ্চলের মাদরাসা, এতিমখানা, হেফজখানা, মক্তব এর জন্য কোন অর্থ বরাদ্দ না রেখে অধিকাংশ মুসলিম সংসদ সদস্যদের উপস্থিতিতে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য দুশো কোটি টাকার বাজেট রেখে মুসলমানদের প্রতি চরম বৈষম্য করা হয়েছে। যা ৭২ এর সংবিধানের মূল চেতনা বিরোধী এবং মানবতা বিরোধীও। অথচ সরকারের উচিত ছিল মসজিদ, মাদরাসার বিদ্যুৎ বিল, পানির বিল মওকুফ করে দেয়া। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিতর্কিত শিক্ষানীতি ও শিক্ষা আইন কোন মুসলমান মেনে নিতে পারেনা। কারণ মুসলমান ছাত্র ছাত্রীদের জন্য হিন্দু ধর্মীয় বিষয়াদী শিখতে বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রস্তাবিত শিক্ষা আইনের ১১নং ধারার ২নং উপধারায় বলা হয়েছে নিবন্ধন ব্যতীত কোন অবস্থাতেই বেসরকারী বিদ্যালয় এবং কোন মাদরাসা স্থাপন ও পরিচালনা করা যাবে না।
মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও কালোবাজারী বন্ধের দাবীতে ৫ জুন রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বাদ আছর নগরীর কোর্ট পয়েন্টে থেকে মাহে রমজান কে শুভেচ্ছা জানিয়ে এক স্বাগত মিছিল বের করে। মহানগর সভাপতি মুফতী মোঃ ফখরুদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি মোঃ ফজলুল হক, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মু. সোহেল আহমদ, মহানগর সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed