প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সমঝোতায় আসুন
ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন প্রতিহিংসার রাজনীতি নয়, গুম,খুন ও হত্যার রাজনীতি নয় আমরা এক সাথে বসে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে আমাদের রাষ্ট্র কিভাবে চলবে সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করি। আমি আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।
রবিবার বেলা ১২টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির এক বর্ধিত সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে বিরোধী দল গুলোকে তাদের রাজনৈতিক কর্মকান্ড সুষ্ঠ ও স্বাভাবিক করতে দেওয়ার আহবান জানান। তিনি উল্লেখ করেন বিরোধী পক্ষকে কখনো দমন করা যাবে না এবং সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ক্ষেত্র তৈরি করতে হবে। তাহলেই এ সকল সন্ত্রাস, খুন, রাহাজানি পরিহত করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, এ নির্বাচনে সরকার সকল রাষ্ট্র যন্ত্র ব্যবহার করেছে। তাই এই সরকারের নির্বাচন কমিশনের অধিনে সুষ্ঠ নির্বাচন কখনো সম্ভব না।
বর্ধিত সভায় জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈুমর রহমান, যুগ্ন সাধারণ সসম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed