বিশ্ব পরিবেশ দিবসে ঠাকুরগাঁওয়ে র্যালি-সভা
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: “বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাব্বীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এছাড়াও বক্তব্য দেন, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী প্রমুখ।
Related News
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More



Comments are Closed