Main Menu

নাটোরে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের নাম সুনীল গোমেজ, তিনি সুনীল বনপাড়া খ্রিস্টানপাড়া এলাকায় মুদি ব্যবসা করতেন।

রোববার (৫ জুন) দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার খ্রিস্টানপাড়ায় এ ঘটনা ঘটে।

বড়ইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।

Share





Related News

Comments are Closed