সমুদ্রের তলায় আজব শহরের সন্ধান!
বৈশাখী নিউজ ডেস্ক: পানির তলায় আস্ত এক শহর৷ কল্পকাহিনী থেকে তথ্যচিত্রে মানুষের তৈরি এমন অনেক নিদর্শন উৎসাহী ব্যক্তিরা অবশ্যই দেখেছেন৷ কিন্তু, যে শহর মানুষেরই তৈরি নয়, তা দেখেছেন কখনও?
প্রথম দেখেছিল গ্রিসের কিছু স্মাগলার৷ পানি পথে ডুবসাঁতারে সীমান্ত পার হতে গিয়ে জাকিন্টোস দ্বীপের কাছে সমুদ্রের প্রায় ২০ ফুট নিচে তারা দেখতে পায় একটা ধ্বংসপ্রায় প্রাচীন শহর৷
পরে গ্রিসের ‘মেরিন অ্যান্ড পেট্রোলিয়াম জিওলজি’র এক গবেষণাপত্রে দাবি করা হয়, শ্যাওলা পড়ে যাওয়া এই স্থাপত্য মানুষ নয়, তৈরি করেছে ব্যাক্টিরিয়া।
আসলে দিনের পর দিন এক ডলোমাইট পাথরের উপর ব্যাক্টিরিয়ার আস্তরণ পড়ে তৈরি হয়েছে প্রকৃতির এই অদ্ভুত সুন্দর স্থাপত্য৷ বড় বড় থাম থেকে সার বাঁধা রাস্তা-এক মহানগরের সবরকম লক্ষণই স্পষ্ট এই স্থাপত্যে৷
আর ভূতাত্ত্বিকদের দাবি, প্রায় ৫০ লাখ বছর আগে তৈরি হয়েছে পানির নিচের এই আজব শহর৷ সমুদ্রের তলায় অনেক ধরনের আশ্চর্য রহস্যেরই সন্ধান মেলে৷ তবে তা গভীর সমুদ্রে৷
গবেষকদের দাবি, অগভীর সমুদ্রে এই ধরনের কাঠামো খুঁজে পাওয়া সত্যি বিরল৷
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed