পরীমনির বাসায় ৯ তাবিজ
বৈশাখী নিউজ ডেস্ক: নায়িকা পরীমনির নতুন বাসায় শনিবার (৪ জুন) সকালে ৯টি তাবিজ পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। বাড়ির দেয়ালে রঙ করানোর সময় ফার্নিচার সরাতে গিয়ে এসব চোখে পড়ে তার।
পরী এ প্রসঙ্গে বলেন, লাল কালি দিয়ে লেখা ৯টি তাবিজ খুঁজে পেলাম। প্রথমে দেখার পর অনেকক্ষণ হাসাহাসি করলেও বিষয়টি নিয়ে বেশ চিন্তা করছি। কারণ যেই করে থাকুক এটা একটা অপরাধমূলক কাজ।
এদিকে পরীমনি ক্রমশ ব্যস্ত হয়ে উঠছেন ঢাকার চলচ্চিত্রে। তার অভিনয়ে এ পর্যন্ত বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। আর এ ছবিগুলোর শুটিং বাংলাদেশের বিভিন্ন লোকেশনেই হয়েছে। এবারই প্রথম যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন তিনি। আর সেসূত্রে প্রথমবারের মতো দেশের বাইরে শুটিং করবেন।
দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় বড় বাজেটের এ ছবির নাম ‘রক্ত’। এ ছবির কাজে শনিবার সন্ধ্যা ৭টার ফ্লাইটে ভারতে যান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবার লম্বা সময়ের জন্য ছবির শুটিংয়ে দেশের বাইরে যাচ্ছি। ‘রক্ত’ ছবির কাজ হবে দার্জিলিংয়ে। এ ছবির জন্য বেশ ভালো রকমের প্রস্তুতি নিতে হয়েছে। মার্শাল আর্র্টও শিখতে হয়েছে আমাকে। টানা এক মাসের বেশি সময় কাজ হবে। ঈদ ঢাকাতে করতে পারব কি-না তাও বলতে পারছি না।
আশা করছি, ভালো একটি কাজ দর্শকদের উপহার দিতে পারব। ‘রক্ত’ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করবেন নবাগত মুখ রোশন রিক্ত।
এদিকে, পরীমনি অভিনীত বেশ কিছু ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’, শাহ আলম মন্ডলের ‘আপন মানুষ’, জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’ ইত্যাদি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed