তাহিরপুরে পুলিশ-আ.লীগ ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৩
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীর নেতৃত্বে ব্যালট পেপার ছিনতাই করে পানিতে ফেলে দেয়ার জের ধরে পুলিশ-আওয়ামীলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার রাত পৌণে আটটায় চেয়ারম্যান প্রার্থীদের ভোট গণণা শেষে এ ঘটনা ঘটে। তবে পানিতে ফেলে দেয়া ব্যালট পেপারের বান্ডিল অক্ষত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, উপজেলার লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণণা শেষ হলে রেজাল্ট শীট তৈরীর পর আওয়ামীলীগ দলীয় প্রার্থী ইউনুস আলীর নেতৃত্বে তার এজেন্ট ও দলীয় কর্মী সমর্থকরা এক বান্ডিল ব্যালট পেপার প্রিসাইডিং অফিসারের টেবিল থেকে জোর পূর্বক ছিনিয়ে নিয়ে কেন্দ্রের পার্শ্ববর্তী হাওরের পানিতে ফেলে দেয়। এ নিয়ে পুলিশ ছিনতাইকৃত ব্যালট পেপার উদ্ধার করতে গেলে আ’লীগ দলীয় প্রার্থীর কর্মী সমর্থকরা পুলিশের ওপর হামলা করার চেষ্টা করলে পুলিশ-আওয়ামীলীগ কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ছিনতাইকৃত ব্যালট পেপার উদ্ধার করতে আওয়ামীলীগ প্রার্থীর কর্মী সমর্থকদের ছত্র ভঙ্গ করতে ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী ইউনুস আলী, আ’লীগ নেতা আবদুল কুদ্দুছ ও হুমায়ুন কবীর সহ ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed