সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানান সিলেট জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।
চার দফা দাবিতে শনিবার (০৪ জুন) সকাল ৬টা থেকে সিলেট জেলায় এ ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন।
সেলিম আহমদ ফলিক জানান, সিলেটের জেলা প্রশাসক নির্বাচনের কারণে শনিবার ধর্মঘট প্রত্যাহার করে নিতে বলেছেন। একইসঙ্গে সকল দাবি মেনে নেওয়ারও আশ্বাস দিয়েছেন।
সিলেট জেলার বিভিন্ন সড়ক মেরামত, পুলিশি হয়রানী, অতিরিক্ত টোল আদায় ও টার্মিনাল সংস্কারের দাবিতে বৃহস্পতিবার এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed