শুধু হৃদরোগের চিকিৎসা নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অব.) আব্দুল মালিক বলেছেন হৃদরোগের প্রাদুর্ভাব এখন সমগ্র বিশ্বজুড়ে লক্ষ করা যাচ্ছে। যা এক সময় মহামারীতে পরিনত হতে পারে। তাই শুধু মাত্র চিকিৎসা নেওয়া নয় ঘাতক এই ব্যাধিকে প্রতরোধ করতে হবে। সেজন্য সর্বস্তরের মানুষকে হৃদরোগ প্রতিরোধে সচেতন কহতে হবে। তিনি বলেন প্রাপ্ত বয়স্কদের দিনে কমপক্ষে ৩০ মিনিট ও বাচ্চাদের ৬ মিনিট হাঁটা হৃদরোগের ঝুকি কমাতে সাহায্য করে। তিনি আরো বলেন ধুমপানের কারণে ফুসফুসের ক্যান্সার ব্রংফাইটিসসহ নানা ধরনের মারাত্বকরোগের সৃস্টি হয়। তিনি বলেন উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ধুমপান থেকে বিরত থাকা, কম লবণ, কম চর্বি ও কম ক্যালরি যুক্ত খাবার কাওয়া শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা দুশ্চিন্তা পরিহার ও নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন।
শুক্রবার সকালে নগরীর শাহী ঈদগাহ এলাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দু’দিন ব্যাপী হার্ট ক্যাম্প ও সেমিনারে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর এম এ রকিবের সভাপতিত্বে ও ন্যাশনাল হার্র্ট ফাউন্ডেশনের পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট অর্থোপেডিক্স প্রফেসর অধ্যাপক ডা: খন্দকার আব্দুল আওয়াল রিজভী। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা: ফারুক আহমদ, কার্ডিও কনসালটেন্ট কার্ডিওলজিষ্ট ডা: খালেদ মহসিন। অনুষ্টানের শুরুতে হাফিজ আব্দুল বাছির কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক ডা: মো: আমিনুর রহমান লস্কর।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, এম মুহিবুর রহমান, ট্রেজারার জামিল আহমদ চৌধুরী, জয়েন্ট ট্রেজারার এস এস আই এইচ জালালী, সাইন্টিফিক সেক্রেটারী ডা: শামীমুর রহমান, কার্যকরী কমিটির সদস্য ডা: মো: আব্দুল হাই, আলহাজ্ব এম এ আহাদ, আব্দুল মালিক জাকা, ডা: মোস্তাফা শাহজামান চৌধুরী, ডা: শামীম আহমদ, হাসপাতালের পরিচালক ও সিইও কর্ণেল (অব.) শাহ আবিদুর রহমান, উপপরিচালক ডা: রুকনুল আজিজ চৌধুরী এবং কনসালটেন্ট ডা: অজয় কুমার দত্ত প্রমূখ। অনুষ্টানের শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন হার্ট ক্যাম্প উদযাপন কমিটির আহবায়ক ডা: মো: জাকারিয়া হোসেন।
সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এনজিওগ্রাম মেশিন স্থাপন করা হচ্ছে, শীগ্রই এই মেশিন রোগীদের সেবাই চালু করা হবে। জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা: আব্দুল মালিক এবং ঢাকা থেকে আগত অতিথিরা ক্যাথল্যাব পরিদর্শন করেন। পাশাপাশি আগামীতে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের মাধ্যমে হৃদরোগীদের উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য ২ দিন ব্যাপী হার্ট ক্যাম্পে ঢাকা থেকে আগত হৃদরোগ বিশেষজ্ঞরা প্রায় তিনশত জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed