চুনারুঘাটে হৃদরোগে আক্রান্ত হয়ে মেম্বার প্রার্থীর মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬নং চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল মালেক (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শুক্রবার সকাল ১১টায় তিনি তার নিজ বাড়ীতে আত্মীয়স্বজনের সাথে নির্বাচনী শলাপরামর্শ করছিলেন। এসময় হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরক্ষণেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মেম্বার প্রার্থী আব্দুল মালেক ওই ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোরগ প্রতীকে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, কোন মেম্বার পদপ্রার্থী মারা গেলে নির্বাচন স্থগিত হয় না। এমনকি কোন প্রার্থী মারা গেলে ওই প্রার্থীর প্রতীকে যদি জনগণ কাঙ্খিত পরিমাণ ভোট দেয় তাহলে তাকে নির্বাচিত ঘোষনা করা হবে এবং পরে উপ-নির্বাচন দেয়ার বিধান রয়েছে ।
উল্লেখ্য, ওই ওয়ার্ডে মৃত আব্দুল মালেকসহ মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছিলেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed