গোয়াইনঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণ
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে এক স্কুলছাত্রী ধর্ষিত হয়েছে। বুধবার সকালে উপজেলার লাবু গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ধর্ষক ইমরান আহমদ পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রী গত বুধবার সকালে লাবু গ্রামে তার বোনের বাড়ি থেকে নিজ বাড়ি উপজেলার জাতু গ্রামে ফিরছিল।
লাবু গ্রামের নিকটবর্তী ঘরখালের পাড়ে পৌঁছলে ওই গ্রামের ইউপি সদস্য সামসুল ইসলামের ছেলে ইমরান আহমদ (৩০) মেয়েটিকে জোরপূর্বক একটি বাঁশঝাড়ে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় মেয়ের চিৎকার শোনে এলাকার লোকজন এগিয়ে আসলে ধর্ষক ইমরান পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার এসআই বদিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed