বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে যুবলীগ, ছাত্রলীগের আনন্দ মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রার’ লক্ষ্য নিয়ে ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার এ বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশের সর্বোচ্চ এ বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় আনন্দ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, সাইফুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে প্রমুখ।
উলেখ্য, বাংলাদেশের ৪৫তম বাজেট এবার। আর আওয়ামী লীগ সরকারের ১৭তম। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের দশম বাজেট এটি।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed