Main Menu

শাবিতে স্বপ্নোত্থানের সুবিধাবঞ্চিতদের সাথে ফল উৎসব

শাবি প্রতিনিধি: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সেন্টার প্রাঙ্গনে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

IMG_5676ক্যাম্পাসের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আম, জাম, লিচু, আনারস, লটকন, তরমুজসহ বিভিন্ন প্রকার ফল পরিবেশন করেন এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা বিশ^বিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহকারী প্রক্টর মো. সামিউল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, আইপিই বিভাগের সহকারী অধ্যাপক শান্তা সাহাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ড. রাশেদ তালুকদার সম্প্রীতির বন্ধনে আবদ্ধ বাংলাদেশ গড়তে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভ’মিকার প্রশংসা করেন।

উল্লেখ্য,‘দীপ শিখা হাতে স্বপ্নের পথে’ নামক শ্লোগান ধারণ করে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে শাবির স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান। সুবিধাবঞ্চিতদের মধ্যে পাঠদান ছাড়াও নিয়মিত রক্তদান কার্যক্রম, তহবিল সংগ্রহ, শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরণ, বইমেলা, ইফতার মাহফিল, সুবিধাবঞ্চিতদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা প্রতিযোগীতার আয়োজন করে থাকে এই সংগঠনটি।

Share





Related News

Comments are Closed