বৃটিশ ভিসা সেন্টার ঢাকায় ফিরিয়ে আনার দাবিতে গনস্বাক্ষর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবিলম্বে বৃটিশ ভিসা প্রসেসিং সেন্টার বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনার দাবিতে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসি)’র ৫দিন ব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচীর শেষ দিন বৃহস্পতিবার দক্ষিণ সুরমার ক্রীন ব্রীজ মোড়ে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচীতে বিপুুল সংখ্যক জনতা ইউকে ভিসা সেন্টার ঢাকায় ফিরিয়ে আনার দাবিতে গণস্বাক্ষর প্রদান করেন। গণস্বাক্ষর কর্মসূচীতে অংশ নেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারী বেসরকারী চাকুরীজীবিসহ সমাজের সর্বস্থরের জনতা।
কর্মসূচী চলাকালে প্রধান অতিথির বক্তব্যে এসডিসির এ্যাসিসট্যান্ট জেনারেল সেক্রেটারী আবদুল জলিল বলেন, গত ১ বছর যাবত ইউকে ভিসা সেন্টার ভারতে নেয়া হয়েছে। শুরু থেকেই এসডিসি এর প্রতিবাদ ও পুনরায় ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচী এবং সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি প্রদান করেছে। কিন্ত কোন কাজ হয়নি। বরং ভিসার জন্য আবেদন করে ভারতে গিয়ে বাংলাদেশের জনগণকে নানা বিড়ম্বনা পোহাতে হচ্ছে। সরকার এ ব্যাপারে নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। কর্মসূচীতে বক্তারা বলেন, আমাদের আন্দোলন সারা বাংলাদেশের জনগণের জন্য। অবিলম্বে বৃটিশ ভিসা প্রসেসিং সেন্টার ভারতের নয়া দিল্লী থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় ফিরিয়ে আনা না হলে আমরা সিলেটবাসী কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকব।
এসডিসির দপ্তর সম্পাদক নাছির আহমদ খানের পরিচালনায় গণস্বাক্ষর কর্মসূচীতে বক্তব্য রাখেন সিলেট মহানগর কমিটির আহŸায়ক আব্দুর রহিম তালুকদার, প্রচার সম্পাদক কয়েছ আহমদ সাগর, ক্রীড়া সম্পাদক আমিন তাহমিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন শামীম, নির্বাহী সদস্য জাবেদুল ইসলাম দিদার, দক্ষিণ সুরমার কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন, এসডিসির সদস্য ও নারী নেত্রী রেহানা ফারুক শিরিন, ৮নং ওয়ার্ডের সভাপতি সিরাজ খান, ১৭নং ওয়ার্ডের সভাপতি আবদুল মালেক, ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি জালাল উদ্দিন, ১০নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন সাহাবুল, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ সায়েম।
কর্মসূচী চলাকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী স্নেহাংষু ভট্টাচার্য্য সন্টু, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, মহানগর কমিটির সদস্য নজরুল ইসলাম, মো. আমিন রশীদ ফুহাদ, ১৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ২০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৬নং ওয়ার্ডের সদস্য আবদুল হক, ফুকন আহমদ, ৫নং ওয়ার্ডের সহ-সভাপতি বীরেন্দ্র কুমার নাথ, ৮নং ওয়ার্ডের সদস্য সঞ্জয় দেব সঞ্জু, দক্ষিণ সুরমা তরুণ সংঘের সভাপতি খোকন আহমদ, ১৫নং ওয়ার্ডের সদস্য সুলতান মাহমুদ, এসডিসির সদস্য ও নারী নেত্রী রোকসানা বেগম প্রমুখ।
গত ২৫ মে থেকে দুইজন পর্যন্ত ৫দিন ব্যাপী বৃটিশ ভিসা প্রসেসিং সেন্টার পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল এসডিসির গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করে। ইতোমধ্যে নগরীর কোর্ট পয়েন্ট, আম্বরখানা, মদিনা মার্কেট, টিলাগড় পয়েন্ট ও দক্ষিণ সুরমার ক্রীন ব্রীজের মোড়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এতে সিলেটের আপামর জনতা দলমত নির্বিশেষে সর্বস্থরের ব্যক্তিবর্গ এসডিসির সাথে একাত্মতা পোষণ করে গণস্বাক্ষর প্রদান করেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed