Main Menu

বিশ্ব দুগ্ধ দিবসে সিলেটে শোভাযাত্রা-আলোচনা সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে সিলেটে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘দুধ পান করুন, সুস্থ থাকুন’ এই প্রতিবাদ্য নিয়ে সকালে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর বাজারে গিয়ে শেষ হয়।
প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ডা. অচিন্ত্য কুমার সাহার নেতৃত্বে শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম, বিভাগীয় অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. আশরাফুল আলম নবীন, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. হাসান আলী, অতিরিক্ত জেলা কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, জেলা দুগ্ধ খামারের সহকারী পরিচালক ডা. মো. ইসহাক মিয়া, সরকারি হাঁস-মুরগি খামারের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক ডা. মো. শফিউল আহাদ সরদার।
শোভাযাত্রায় বিভাগ, জেলা ও উপজেলা থেকে আগত প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।
এদিকে দুপুরে বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed