Main Menu

কলারোয়ায় শিশুর সোনার চেইন ছিনিয়ে নিলো দুই মহিলা

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় দিনের বেলায় চলন্ত ইজিবাইক থামিয়ে এক শিশুর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল বোরকা পরিহিত দুই মহিলা। পরে ওই দুই মহিলা কৌশলে মটর সাইকেলে ওঠে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তার উপর।
এদিকে ক্ষতিগ্রস্থ মহিলা দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মিজানুর রহমানের মেয়ে রেশমা খাতুন (২০) ও তার মেয়ে শিশু প্রিয়া খাতুন (৪) জানান, পার্শ্ববর্তী বাঁশদাহ গ্রামের আবু তাহেরের বাড়ি হতে ভাদিয়ালী গ্রামে আসার পথে পথিমধ্যে যানবাহন বদল করে বেলেডাঙ্গা বাজার হতে ব্যাটারী চালিত ইজিবাইকে ওঠেন তারা। এসময় ওই স্থানে আসা মাত্রই বোরকা পরা দুই মহিলা রাস্তায় ইজিবাইক গতিরোধ করে তার মেয়ে প্রিয়ার গলায় থাকা ৭ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্যে বিশ হাজার টাকা। প্রাণ হারানোর ভয়ে কোন কিছুই বুঝতে পারেনি তারা। তবে এঘটনায় থানা পুলিশে কোন অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed