Main Menu

বৃটিশ ভিসা সেন্টার ফিরিয়ে আনার দাবিতে সিলেটে গণস্বাক্ষর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃটিশ ভিসা প্রসেসিং সেন্টার অবিলম্বে ভারত থেকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে না আনলে সিলেটবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী ঘোষণা করবে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসি)। লন্ডনসহ বৃটেনের সর্বত্র বাংলাদেশের জনগণ বসবাস করছে। বর্তমানে বৃটিশ ভিসার জন্য আবেদন করে সরকারী কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সকল শ্রেণীপেশার মানুষ নানা বিলম্বনা পোহাতে হচ্ছে। একদিকে বৃটিশ ভিসার জন্য আবেদন তার উপর ভারতে যেতে হলে সেদেশের ভিসা পেতে নানা দূর্ভোগ পোহাতে হয়। তাই বাধ্য হয়ে বাংলাদেশের জনগণ বৃটিশ ভিসা সেন্টার পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সামাজিক সংগঠন এসডিসি ইতোমধ্যে মানববন্ধনসহ বৃটিশ হাই কমিশন বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। বর্তমানে কর্মসূচী চলছে। এসডিসির কর্মসূচীর প্রতি জনগণ একাত্মতা ঘোষনা করে গণস্বাক্ষর দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। এসডিসির গণস্বাক্ষর কর্মসূচীর ৪র্থ দিনে মঙ্গলবার নগরীর টিলাগড় পয়েন্টে এসডিসির নেতৃবৃন্দ সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এসব কথা বলেন।
গণস্বাুক্ষর কর্মসূচীতে স্বাক্ষর প্রদান করেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সরকারী বেসরকারী চাকুরীজীবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্থরের জনতা।
এসডিসির কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক নাছির আহমদ খানের পরিচালনায় কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারী আবদুল জলিল, ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী স্নেহাংষু ভট্টাচার্য্য সন্টু, প্রচার সম্পাদক কয়েস আহমদ সাগর, মহানগর কমিটির আহŸায়ক আব্দুর রহিম তালুকদার, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, ৫নং ওয়ার্ডের সভাপতি মিনু খান, ৮নং ওয়ার্ডের সভাপতি সিরাজ খান, ১০নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন সাহাবুল, ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি জালাল উদ্দিন, এসডিসির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন শামীম।
DSC00681 copyকর্মসূচী চলাকালে উপস্থিত ছিলেন এসডিসির উপদেষ্টা কমিটির সদস্য সেলিম আহমদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান বাচ্চু, এসডিসির কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ শাহীন আহমদ, ১৭নং ওয়ার্ডের সভাপতি আবদুল মালেক, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ সায়েম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান টিটু, ৭নং ওয়ার্ডের নির্বাহী সদস্য মহরম আলী মিন্টু, ৬নং ওয়ার্ডের নির্বাহী সদস্য মো. তুতিন মিয়া ও আবদুল হক, ১৫নং ওয়ার্ডের সদস্য সুলতান মাহমুদ, সোহেল আহমদ, ফুকন আহমদ। এছাড়া কর্মসূচীর প্রতি একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন।

Share





Related News

Comments are Closed