সুনামগঞ্জে হোটেল থেকে দুই যুবতীসহ ৪ জন আটক
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থিত হোটেল রেজিয়া থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই যুবতীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার বাসস্ট্যান্ড নিবাসী রফিক মিয়া (৪৪), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের তাজিমুল ইসলাম (৪০), শহরের কালীপুর আবাসিক এলাকার আঃ ছাত্তারের স্ত্রী স্বপ্না বেগম (২৫) ও বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট গ্রামের ফারুক মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৩০)।
পুলিশ জানায় হোটেল রেজিয়ার ৩১নং কক্ষ থেকে স্বপ্না ও তাজিমুলকে এবং ৮নং কক্ষ থেকে রফিক ও সাজেদাকে আটক করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হারুন-অর রশীদ চৌধুরী বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় শহরের পরিবেশকে সুন্দর, সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে সকল অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed