গোলাপগঞ্জে মহিলাকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক মহিলার ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃক্তরা। মঙ্গলবার বেলা দেড়টায় উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলার মাঠের উত্তর পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বেলা দেড়টার দিকে পশ্চিম রায়গড় গ্রামের আশোদ মিয়ার স্ত্রী জাহানারা আক্তার বেবি স্থানীয় ডাচ্ বাংলা ব্যাংক থেকে টাকা তুলে রিক্সা যোগে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে তার কাছ থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর মহিলার চিৎকার শুনে আশপাশ লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানিয় চিৎকসকের কাছে নিয়ে যান। উত্তেজিত জনতা ঘটনার পর ঢাকাদক্ষিণ-গোলাপগঞ্জ সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে ওসি (তদন্ত) কামাল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed