Main Menu

দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী আহত, গাড়ী ভাংচুর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় স্কুলে যাবার পথে ট্রাকের ধাক্কায় স্টার লাইট স্কুলের ১ম শ্রেণীর এক স্কুল ছাত্রী আহত হয়েছে। তার নাম মারজানা জান্নাত (৮)। সে দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী বড়বাড়ি স্বর্ণশিখা-২০ নং বাসার শাকিল আহমদ মুন্নার মেয়ে। মঙ্গলবার সকাল ৯টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোমিনখলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৬-৭৪৬৬) আটক করে জনতা।
স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মারজানা জান্নাত সকালে দাদীর সাথে স্কুলে যাচ্ছিল। রাস্তা পার হবার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিল। এসময় ফেঞ্চুগঞ্জ থেকে আসা একটি পন্যবাহী ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে সে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। স্কুলের শিক্ষক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনকি তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মালবাহী ট্রাকটি ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট আসার পথে মোমিনখলা এলাকায় রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্কুল ছাত্রীকে চাপা দেয়। ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষনিকভাবে স্কুলের শিক্ষক তাকে হাসপাতালে নিয়ে যান। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা ও শিক্ষার্থীরা রাস্তার উপর অবৈধ ভাবে পার্কিং করে রাখা ৩টি ট্রাক ভাংচুর করে এবং সড়ক অবরোধ করেন। দুর্ঘটনার পর স্টার লাইট স্কুলের ছাত্র/ছাত্রীদের ছুটি দিয়ে দেন কর্তৃপক্ষ। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ট্রাক জব্দ করে।
স্থানীয়রা আরো জানান, প্রতিদিন দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত¡র থেকে শিববাড়ি পর্যন্ত রাস্তার উপর ট্রাক, বাস ও অন্যান্য যানবাহন অবৈধ ভাবে পার্কিং করে রাখা হয়। চালকরা রাস্তার উপর গাড়ি রেখে চলে যায়। প্রতিদিন এ রকম ছোট বড় র্দুঘটনা ঘটে। সেই সাথে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট লেগে থাকে। এব্যাপারে পত্রিকায় একাধিক সংবাদ ও ছবি প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকরি পদক্ষেপ নেয়া হয় না।
সড়ক র্দুঘটনার ব্যাপারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা জানান, দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত¡র থেকে শিববাড়ি পর্যন্ত রাস্তার উপর গাড়ি পার্কিং করে রাখা হয় যা বেআইনি। এব্যাপারে দক্ষিণ সুরমার থানার সহকারি পুলিশ কমিশনারকে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

Share





Related News

Comments are Closed