সিলেটে ২টি বিদ্যালয়কে সংবর্ধনা দিল মেজনিন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি সিলেটের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কমিউনিটি ওয়াচগ্রুপ ও কাজী জালাল উদ্দিন বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয় কমিউনিটি ওয়াচগ্রুপের আয়োজনে ৩০মে সোমবার নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২জন শিক্ষার্থীসহ বিদ্যালয়কে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট কর্তৃক আয়োজিত ওয়াল ম্যাগাজিন তৈরি প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করায় পৃথকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
বেলা ১২টায় পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজনিন কমিউনিটি ওয়াচগ্র“পের অন্যতম সদস্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মিজানুর রহমান, মেজনিন কমিউনিটি ওয়াচগ্র“পের সদস্য বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তীর সভাপ্রধানে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের গার্ল গাইডার সিনিয়র শিক্ষক রমা রানী চক্রবর্তী, অনুষ্ঠান পরিচালনা করেন মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মেজনিন’র জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রোকেয়া বেগম ও শাহ এমরান আলী।
অপরদিকে বেলা ২ টায় কাজী জালাল উদ্দিন বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেটের আঞ্চলিক পরিচালক ও সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মিজানুর রহমান, মেজনিন কমিউনিটি ওয়াচগ্র“পের সদস্য জোৎস্না বেগমের সভাপ্রধানে এবং মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক শাহানা বেগম, কাজী জালাল উদ্দিন বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোর্শেদা রহমান চৌধুরী ও সিদ্দিকা বেগম। এসময় উপস্থিত ছিলেন মেজনিন’র জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রোকেয়া বেগম ও শাহ এমরান আলী। উক্ত অনুষ্ঠানগুলোতে অতিথিরা বলেন, মেজনিন কর্মসূচি ও গার্ল গাইডস্ এসোসিয়েশন মেয়েদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করছে। তাই ভবিষ্যতে মেজনিন এবং গার্ল গাইডস্ এসোসিয়েশনকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহবান জানান ।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed