Main Menu

সিলেটে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম : বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে নগরীর আম্বরখানা থেকে একটি বিশাল শোক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তব্যে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, শহীদ জিয়ার অ¤øান আদর্শ, দর্শন ও কর্মসূচী আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গনতন্ত্র এবং দেশীয় উন্নয় ও অগ্রগতির নিশ্চয়তা। তিনি বলেন, জিয়াউর রহমান তার জীবদ্দশায় বারবার এই জাতির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একই ব্যক্তি দেশের কঠিন সময়ে বারবার হাল ধরেছেন এরুপ নজির পৃথিবীতে আর নেই। ‘৭১ এ স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে তিনি আমাদের দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ, যেখানে রাজনৈতিক নেতৃত্ব হয়েছিল সম্পূর্ণ ব্যর্থ। পরবর্তীতে ‘৭৫ এ আবারও একদলীয় শাসনের ব্যবর্থতার সুযোগে রাষ্ট্র যেখানে বিপন্ন ছিল, ঠিক সেই সময়ে এই মহান জাতীয়তাবাদী নেতা আবারও হাল ধরেছিলেন এই দেশের। তার সুযোগ্য নেতৃত্বে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ আত্মনির্ভরশীল জাাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছিল। তিনি উৎপাদন এবং উন্নয়নের রাজনীতির পাশাপাশি আমাদেরকে বাংলাদেশী জাতীয়তাবাদের অমূল্য দর্শন উপহার দিয়েছিলেন। আজ আবারও জাতি,রাষ্ট্র এক গভীর সংকটে। গুম, হত্যা, খুন, রাহাজানি নিত্যনৈমিত্তিক ঘটনা। ফ্যাসিস্টদের হাতে গণতন্ত্রের হয়েছে মৃত্যু। এমনি অবস্থায় একমাত্র শহীদ জিয়ার দর্শন ও আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে এবং আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদের আদর্শের প্রতিটি সৈনিককে দেশ রক্ষা এবং গনতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হয়।

র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মেট্রোপলিটন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মহানগর বিএনপি নেতা শামীম মজুমদার, সাইদুর রহমান বুদুরী, আখতার রশিদ চৌধুরী, সেলিম আহমদ মাহমুদ, কামাল হাসান জুয়েল, হাবিব আহমদ, আল মামুন খান, সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, আজিজুর রহমান, নুরুল ইসলাম রুহেল, শরিফ উদ্দিন মেহদী, ফয়জুল ইসলাম সুমন, আলী সোহেল, মুসতাকুর রহমান রুমন, আব্দুল্লাহ শফি সাহেদ, মঞ্জুর হোসেন মজনু, শাহিন আহমদ, আবুল বশর, আব্দুস সোবহান, ওয়াহিদুস সামাদ পাপ্পু, সুহেল আহমদ, মিজানুর রহমান মাহফুজ, সুহেল আহমদ, আজাদ আহমদ, সিরাজুল ইসলাম, সাইদ আহমদ, মহব্বত আলী, মঞ্জুর আহমদ, জুনেদ আহমদ চৌধুরী ফাত্তাহ, আরিফুল ইসলাম হাসান, মারুফ আহমদ টিপু, সুমন চক্রবর্তী, ওবায়দুর রহমান সজিব, সালাউদ্দিন রিমন, সাহেদ আহমদ, দেলোয়ার হোসেন, রাজু আহমদ, কাউসার হোসেন রকি, রুহেল আহমদ, হুমায়ুন রব রাহাত, মঈন আহমদ, হোসেন খান ইমাদ, জুয়েল আহমদ, সেলিম আহমদ, তানিম চৌধুরী আপন, সেবুল আহমদ, স্বপন আহমদ, ফয়সল আহমদ, সানুর আহমদ, শামীম আহমদ, শুভ আহমদ, শাকিল আহমদ, সুলেমান আহমদ, নাহিদ আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed