ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল উদ্ধার
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিজিবি অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। রোববার রাতে তড়েয়া ইউনিয়নের দারখোর এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সুত্রে জানা গেছে, প্রতিদিন সীমান্ত এলাকাগুলোতে ঠাকুরগাঁও ৩০ বিজিবির মাদক বিরোধী অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে দারখোর বিওপি’র নায়েক ফারুক হোসেনের নেতৃত্বে আটোয়ারী উপজেলার তড়েয়া ইউনিয়নের দক্ষিণ দারখোর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকা থেকে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল তুষান বিন ইউনুস জানান, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য চোরাচালানীদের কার্যক্রমের ফলে মাদক ব্যবসায়ীরা কোনঠাসা হয়ে পড়েছে। খুব শীঘ্রই ঠাকুরগাঁও জেলায় মাদকদ্রব্য নির্মুল করা সম্ভব বলে তিনি আশা করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed