সুনামগঞ্জে নৌকাডুবিতে ভাই-বোনের সলিল সমাধি
সুনামগঞ্জ প্রতিনিধি: নানা বাড়ি যাওয়া হলো না দুই ভাই-বোনের। সোমবার সকালে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিভে গেল তাদের জীবন প্রদীপ। স্বজন হারিয়ে শিশু দুটির পরিবারে চলছে মাতম।
নিহতরা হলেন-শিশু শ্রেণীর ছাত্রী তুষ্টি সরকার ও তার ছোট ভাই তুষার সরকার। তারা শাল্লা সদর থানার বাহারা ইউনিয়নের গুঙ্গিয়ারগাঁও গ্রামের হেমসেন সরকারের সন্তান।
শিশু দুটির মা ইলা রাণী সরকারের বাবার বাড়ী দিরাই উপজেলার বলনপুর গ্রামে। সোমবার সকাল ১০টার দিকে তিনি দুই সন্তানকে সাথে নিয়ে নৌকা যোগে বাবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। ওই ইঞ্জিন নৌকায় আরো কয়েকজন যাত্রী ছিলেন। দুপুর আড়াইটার দিকে কালিয়াগুটা গ্রামে আসা মাত্র প্রবল বেগে ঝড় আসে। তখন নৌকাটি গতি হারিয়ে উল্টে যায়। এ সময় যাত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের জেলেরা আসার আগেই ইলারাণী সরকারের দুই সন্তান সাড়ে ৪ বছরের মেয়ে তুষ্টি সরকার ও তার দেড় বছর বয়সী ছোট ভাই তুষার সরকার মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে জেলেদের সহযোগিতায় অন্য যাত্রীদের উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা বজলার রহমান। এ ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে বইছে কান্নার রোল। তাদের কান্নায় ভারী হয়ে উঠছে আশপাশ এলাকা। নিহত দুই ভাই-বোনের মধ্যে তুষ্টি সরকার গুঙ্গিয়ারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ওই বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed