কমলগঞ্জ পৌরসভায় বার্ষিক বাজেট ঘোষণা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রস্তাবিত বার্ষিক খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মে) বেলা ১টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
কমলগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর, নারী কাউন্সিলর, সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে মেয়র মো: জুয়েল আহমদ লিখিত বাজেট উপস্থাপন করে জানান, আগত তহবিল থেকে রাজস্ব খাতে ৬৫ লাখ ৪৩ হাজার ৭৭৮/৫৮ টাকা আয়, ৫৬ লাখ ৩২১ টাকা ব্যয় ৯ লাখ ৪৩ হাজার ৪৫৭/৫৮ টাকা উদ্বৃত্ত ধরা হয়। এর মাঝে উন্নয়ন খাতে ২ কোটি ৩ লাখ ৭৬ হাজার ৬১৯/৫০ টাকা আয় সম পরিমাণ টাকা ব্যয় সম্বলিত ২০১৫-২০১৬ অর্থ বছরের সংশোধিত এবং রাজস্ব খাতে ৮৫ লাখ ৪১ হাজার ৪৬৯/৫৮ টাকা আয়, ৭৮ লাখ ৮৫ হাজার টাকা ব্যয় নির্ধারণ হয়। ৬ লাখ ৫৬ হাজার ৪৬৯/৫৮ টাকা উদ্বৃত্ত ধরা হয়। উন্নয়ন খাতে ৩ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা আয় ও সম পরিমাণ টাকা ব্যয় ধরে ২০১৬-২০১৭ অর্থ বছরে কমলগঞ্জ পৌরসভার বাজেট সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed