শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১৮ ইউনিয়নে যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ও কমলগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানদের নাম বেসরককারীভাবে ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ মে) রাতে উপজেলা রিটার্নিং অফিসার বেসরকারী ভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন।
শ্রীমঙ্গলের ৯টি ইউনিয়নে বেসরকারী ভাবে নির্বাচিতরা হলেন- ১নং মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী, মো, আবু সুফিয়ান চৌধুরী, ২নং ভুনবীর ইউনিয়নে মো, চেরাগ আলী (আনারস, বিদ্রোহী আওয়ামী লীগ), ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ভানুলাল রায় (নৌকা) ৪নং সিন্দুর খান ইউনিয়নে মো, আব্দুলাহ-আল হেলাল (নৌকা) ৫নং কালাপুর মো, মুজিবুর রহমান মুজুল (আনারস,বিদ্রোহী আওয়ামী লীগ), ৬নং আশিন্দোন ইউনিয়নে রণেন্দু প্রসাদ বর্ধন জহর (নৌকা), ৭নং রাজঘাট ইউনিয়নে বিজয় বুনাজী (নৌকা), ৮নং কালিঘাট ইউনিয়নে প্রাণেশ গোয়ালা (নৌকা), ৯নং সাতগাঁও ইউনিয়নে মিলন শীল (স্বতন্ত্র) ।
এদিকে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের বেসরকারি ফলাফলে আওয়ামীলীগ ৬, বিএনপি ১ ও বিএনপি বিদ্রোহী ২জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন ১নং রহিমপুর ইউনিয়নে ইফতেখার আহমেদ বদরুল (আওয়ামীলীগ), ২নং পতনঊষার ইউডিনয়নে ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু (আওয়ামীলীগ), ৩নং মুন্সীবাজারে আব্দুল মোতালিব তরফদার (আওয়ামীলীগ), ৪নং শমশেরনগরে জুয়েল আহমদ (আওয়ামীলীগ), ৫নং কমলগঞ্জ সদরে আব্দুল হান্নান (আওয়ামীলীগ), ৬নং আলীনগরে ফজলুল হক বাদশা (আওয়ামীলীগ), ৭নং আদমপুরে আবদাল হোসেন (বিএনপি), ৮নং মাধবপুরে পুষ্প কুমার কানু (বিএনপি বিদ্রাহী), ৯নং ইসলামপুরে আব্দুল হান্নান (বিএনপি বিদ্রাহী)।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed