ওসমানীনগরে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা..
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যার পর ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দলীয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা ৪টি ইউনিয়নে জয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ১, আওয়ামী লীগের বিদ্রোহী ৩, বিএনপি মনোনীত ৩ ও দলটির ১ জন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
বেসরকারী ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, উমরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. গোলাম কিবরিয়া, আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন পশ্চিম পৈলনপুর ইউনিয়নে মো. আব্দুল হাফিজ এ মতিন গেদাই, বুরুঙ্গা ইউনিয়নে খালেক আহমদ লটই, উছমানপুর ইউনিয়নে ময়নুল আজাদ ফারুক।
বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, সাদিপুর ইউনিয়নে আব্দুর রব, তাজপুর ইউনিয়নে ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়নে এসটিএম ফখর উদ্দিন।
ােয়ালাবাজার ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed