জগন্নাথপুরে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম (চশমা) প্রতীকে ৫ হাজার ৯শ ৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী দ্বিপক কান্তি দে দীপাল (নৌকা) প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৯শ ৯৮ ভোট।
পাটলী ইউনিয়ন থেকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক (আনারস) প্রতীক ৫ হাজার ৪শ ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দী সাবেক ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া (নৌকা) প্রতীক পেয়েছেন ৩ হাজার ৩শ ৬০ ভোট। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তৈয়ব কামালী (আনারস) প্রতীকে ৪ হাজার ৩শ ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল হাসান (নৌকা) প্রতীকে পেয়েছেন ৪হাজার ৩শ ৩২ ভোট।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া (নৌকা) প্রতীকে ৫হাজার ৫শ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হারুনুর রশীদ (আনারস) প্রতীকে পেয়েছেন ৫হাজার ৫শ ৯ভোট।
আশারকান্দি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শাহ আবু ঈমানী ( নৌকা) প্রতীকে ৩ হাজার ৮শ ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ পেয়েছেন ৩ হাজার ৭শ ৯৯ ভোট।
পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাজি মুখলেছুর রহমান ( ঘোড়া) প্রতীকে ৩ হাজার ১শ ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল পেয়েছেন ২ হাজার ৯শ ৪০ ভোট।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed