ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক আমাগাছ চত্বরে উম্মুক্ত সেমিনার
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমাড়ী নয়াপাড়া গ্রামে ঐতিহাসিক ৩০০ বছরের পুরোনো আম গাছকে রক্ষা ও পরিচিত লাভের উদ্দেশ্যে এক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুর ১২টায় আম গাছ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রধান অতিথি বলেন, হরিনমাড়ী নয়াপাড়া গ্রামের এই সূর্যপুরী আম গাছটি এশিয়া সেরাতো বটেই পৃথিবীর সেরাও হতে পারে। এটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো। এতে যাতে আন্তর্জাতিক তথ্য তালিকায় স্বর্ণে বেশিত হয় তার প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি।
ড. আরেফিন বলেন, জাতীয় ভাবে গাছটি সংরক্ষনের জন্য সরকারের উপর মহলকে অবগত করবো। আশা করি এটা সংরক্ষণের যথাযথ ব্যবস্থা হবে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য ড. প্রশাসন সহিদ আক্তার হোসেন, উপ উপাচার্য শিক্ষা ড. নাসরিন আহমেদ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহা পরিচালক স্বপন কুমার রায়, বাংলাদেশ উদ্ভিদ বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেক সামিমুল আলম, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রাণী বিদ্যা প্রফেসর ড. মিনরুজ্জামান খন্দকার প্রমুখ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed