Main Menu

র‌্যাবের অভিযানে তরুণী উদ্ধার, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: র‌্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল এএসপি মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যে ৭টার দিকে সুনামগঞ্জের সদর থানার নতুন বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপহৃত নিশাত তাসমিন (১৭) কে উদ্ধার করেছে। সে সুনামগঞ্জ শহরের দক্ষিন আরফিন নগরের শাহিনুর রহমানের মেয়ে। এসময় অপহরনকারী মো. আশরাফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল সুনামগঞ্জ শহরের জামতলা এলাকার আব্দুল মুকিতের পুত্র। রাতেই তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে নিশাত অপহরনের ঘটনায় তার পিতা শাহিনুর রহমান সুনামগঞ্জ সদর থানায় একটি জিডি করেন। যার নং-১২৬৭/১৬, তারিখ ২৪/০৪/২০¬১৬ ইং। এই জিডির প্রেক্ষিতে র‌্যাব দল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভিকটিম নিশাতকে উদ্ধার ও অপহরনকারী আশরাফুলকে গ্রেফতার করে।

Share





Related News

Comments are Closed