Main Menu

‘হত্যাকাণ্ডের দায় রাষ্ট্রকে নিতে হবে’

শাবি প্রতিনিধি : সারাদেশে একের পর এক বিচার বহির্ভূত হত্যাকান্ড চলছে। এ সকল হত্যাকাণ্ডের দায় রাষ্ট্রকে নিতে হবে।
ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরপরই সরকারের নীতিনির্ধারকরা কান্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন। যেটা আসলেই খুবই বেদনাদায়ক। এই কারণেই আমাদের দেশ স্বাধীন হয়নি! এছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে পাহাড়িদের অবদান অশেষ।

সাম্প্রতিক বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাসহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক মৌন মিছিল ও পথসভা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মৌন মিছিল বের হয়ে ক্য্যম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

বাংলা বিভাগের শিক্ষার্থী পরেশ চাকমার সঞ্চালনায় এবং সমাজবিজ্ঞান বিভাগের তুহিন ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আইপিই বিভাগের অনেষ চাকমা, গণিত বিভাগের রুপেল চাকমা, শাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় ছাত্রদল শাবি শাখার সভাপতি শাহাদাত হোসাইন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাগরিকা চৌধুরী ও গণিত বিভাগের শিক্ষার্থী কেলি চাকমা সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

sustএ সময় বক্তারা আরো বলেন, দেশে প্রতিনিয়ত প্রায় ২০/২৫ জন হত্যা করা হচ্ছে। একটা ঘটনার পরপরই অপরকে দোষ চাপিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা আমাদের বিস্মিত করে।

বান্দরবন জেলার থানছি উপজেলার দুর্গমাঞ্চলের গ্রামগুলোতে খাদ্য সংকটে অনাহারে দিন কাটাচ্ছে পাহাড়িরা। বৈরী আবহাওয়ার কারণে জুমের ফসল ঘরে তুলতে না পারায় এ বছরের মার্চ মাস থেকে খাদ্য সংকট দেখা দিয়েছে গ্রামগুলোতে। বিষয়টি সমাবেশে উল্লেখ করে বক্তারা বলেন, শুনেছি সরকারের অনেক চাল মজুদ আছে এবং সেই সাথে অর্থনৈতিক জিডিটি বৃদ্ধি পাচ্ছে। এগুলো দিয়ে সরকার কি করবেন? যদিনা মানুষ বেঁচে থাকে!

রাষ্ট্রের ব্যর্থতার দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন আমরা প্রতিবাদ নয়, দেশব্যাপী চলমান এসব ঘটনার প্রতিকার চাই।

গত ১৩ মে রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ মন্দিরের মংশৈ উ চাক নামে এক বৌদ্ধ ভিক্ষুকে নিজ ধ্যান ঘরে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

Share





Related News

Comments are Closed