Main Menu

বিশ্বনাথে বাসিয়া সেতুতে ফলের হাট!

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে “বাসিয়া সেতুর” ওপর ভাসমান ব্যবসায়ীরা ফুটপাত দখলে করে বসিয়েছে অস্থায়ী গ্রীষ্মকালিন ফলের হাট। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ ফলের হাট বসে। ফলে সেতুর দুটি ফুটপাত ভাসমান ব্যবসায়ীদের দখলে রয়েছে। ফলে পথচারিদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।
উপজেলা সদরের দুটি বাজারের ব্যবসায়ীরা জানান, বাসিয়া সেতুর ওপর অস্থায়ীভাবে গ্রীষ্মকালিন মৌসুমী ফল বিক্রি করা হচ্ছে। যার ফলে স্থানীয় ব্যবসায়ীদের তেমন কোনো ফল বিক্রি হচ্ছে না। তারা সেতুর ওপর অস্থায়ী ফলের হাট তোলে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বৃহস্পতিবার সরেজমিনে বাসিয়া সেতুর ওপর ঘুরে দেখা যায়, সেতুর ফুটপাতের মধ্যে প্রায় ১৫টি ভাসমান অস্থায়ী ফলের দোকান রয়েছে। এরপর আরোও ৭-৮টি বিভিন্ন ধরনের ভাসমান দোকান রয়েছে। ফুটপাত দখলে করে ভাসমান ব্যবসায়ীরা নির্বিঘেœ ব্যবসা করে আসছে। তবে বৃহস্পতিবার প্রচন্ড গরমে থাকায় ক্রেতার সংখ্যা অন্যান্য দিনের চেয়ে অনেক কম। বাসিয়া সেতুর ফুটপাত ফল ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সড়কের ওপর দিয়ে চলাচল করতে দেখা যায়।
সেতুর ওপর লেচু ব্যবসায়ী মনির মিয়া বলেন, গত দুই সপ্তাহ ধরে তিনি এখানে ব্যবসা করে আসছেন। তবে কেউ বাঁধা না দেয়ায় তিনি নির্ভয়ে ব্যবসা করছেন বলে জানান।
অপর ব্যবসায়ী কামাল আহমদ বলেন, কাউকে টাকা দিয়ে এখানে ব্যবসা করছি না। সেতুর ওপর সবাই ব্যবসা করে আসছে। তাই গ্রীষ্মকালিন কিছু ফল নিয়ে বসে আছি। ব্যবসা মোটামুটি ভালই হচ্ছে।
লিচু ক্রেতা মানিক মিয়া বলেন, প্রতিদিন বাসিয়া সেতুর ওপর ভাসমান ব্যবসায়ীরা ব্যবসা করে আসছেন। এখানে কম দামে বিভিন্ন ফল পাওয়া যায়।

Share





Related News

Comments are Closed