ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় উৎপাদন বন্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানার ময়লার ড্রেন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস সালেক। তবে, এতে কোন ক্ষয়-ক্ষতি হয়নি। তবে, সতর্কতা হিসাবে সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানান ওসি।
ওসি জানান, সন্ধ্যা ৭টার দিরকে কারখানার ময়লার ড্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। তবে, এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed