রবিবার থেকে খোলা বাজারে পণ্য বিক্রি
নিউজ ডেস্ক:: পবিত্র রমজান উপলক্ষে রবিবার (২৯ মে) থেকে সারা দেশে ট্রাকে করে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এ সব ট্রাকে এক লিটারের সয়াবিন তেলের দাম ৮০ টাকা, প্রতি কেজি চিনি ৪৮, মসুর ডাল প্রতি কেজি ৮৯.৯৫ টাকা, ছোলা ৭০ ও খেজুর ৯০ টাকায় বিক্রি হবে।
টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, সারা দেশে ১৭৯টি ট্রাকে করে এ সব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩২টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং প্রতিটি জেলা সদরে দুটি করে ট্রাকে করে পণ্য বিক্রি হবে। প্রতিটি ট্রাকে প্রতিদিন ৩০০-৪০০ কেজি চিনি, ১৫০- ২০০ কেজি করে মসুর ডাল, ছোলা ৪০০-৮০০ কেজি, খেজুর ৫০ কেজি এবং ৩০০- ৪০০ লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে।
হুমায়ুন কবীর আরো জানান, একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি চিনি, মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, ছোলা ৫ কেজি এবং ১ কেজি খেজুর ক্রয় করতে পারবেন।
ঢাকার মধ্যে প্রেসক্লাব, সচিবালয় গেট, বাংলাদেশ ব্যাংক বা শাপলা চত্বর, কাপ্তান বাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, নিউমার্কেট বা নীলক্ষেত বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, ঝিগাতলা বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, খিলগাঁও বাজার, বাসাবো বাজার, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার, আইডিয়াল জোন, রামপুরা বাজার, বাড্ডা নতুন বাজার, বনশ্রী বা মেরাদিয়া বাজার, মাদারটেক বা নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে, দৈনিক বাংলা মোড়, মতিঝিল বক চত্বর, দিলকুশা, সায়েদাবাদ বা যাত্রাবাড়ি, গেন্ডারিয়া বাজার, খামারবাড়ী, কলমিলতা বাজার, মহাখালী কাঁচাবাজার, শ্যামলী বা কল্যাণপুর ওভারব্রিজ, শেওড়াপাড়া, মিরপুর ১ নং মাজার রোড ও গাবতলী, মিরপুর-১০ গোল চত্বর, কালশি বাজার, রজনীগন্ধা সুপার মার্কেট কচুক্ষেত এবং বিমানবন্দর হাজিক্যাম্প।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed