কমিশন না বাড়ালে পত্রিকা বয়কটের হুমকি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় দৈনিক পত্রিকায় কমিশন বৃদ্ধির দাবীতে বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দরবাজার এলাকায় সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতি লিমিটেড আয়োজিত মানব বন্ধন কর্মসূচীতে একাতœতা পোষন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
সমিতির সভাপতি শাহ আলম হুজুরের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম পরিচালনায় আয়োজিত মানব বন্ধন থেকে কমিশন বৃদ্ধির দাবীতে ২৬ মে থেকে তিন দিনের সময় দিয়েছেন। তিনি বলেন যদি তিন দিনের মধ্যে সিলেটের পত্রিকা এজেন্সীর মালিকরা কমিশন ঘোষণা না করেন পরবর্তীতে বিক্ষোভ মিছিল সহ পত্রিকা বয়কট সহ বিভিন্ন কর্মসূচী দেওয়া হবে। তিনি সিলেটের সর্বস্থরের পেশাজীবি, সুশীল সমাজ, পাঠক বৃন্দের সার্বিক সহযোগিতার আহবান জানান।
মানববন্ধনে একাতœতা পোষন করে বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ, ব্যবসায়ী আহমদ চৌধুরী মিনু, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আলফাজ, মেহদী হাসান শাহীন, মাহবুবুর রহমান লায়েক।
মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সদস্য আব্দুল কাদির ভুইয়া, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক কামাল মজুমদার, সৈয়দ দারা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হালিম আহমদ, মাসুক গাজী, আব্দুল কুদ্দুছ, হারুনুর রশিদ, আমির হোসেন, আবু সালেহ, দিলওয়ার হোসেন দিলু, শফিকুল ইসলাম, লিটন গাজী, আব্দুল মতিন, সৈয়দ নায়েদ, বাবুল মিয়া, জয় বাবু, জিয়াউর রহমান, মির শাহিন, আবুল মিয়া প্রমুখ।
Related News
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More
ওসমানী হাসপাতালে হামলা-লাঞ্ছনার অভিযোগ, তদন্ত কমিটিতেই সীমাবদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নতRead More



Comments are Closed