সুনামগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আলী হোসেন আটক
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে ৭০ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আলী হোসেন (২৫) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পৌর এলাকার ১নং ওয়ার্ডের আলীপাড়া আবাসিক এলাকায় সদর মডেল থানার এসআই এমরান হোসেন, এস আই ইমতিয়াজ আহমেদ ও এস আই শাহজাহানের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ইয়াবা বিক্রয়কালে হাতেনাতে আটক করা হয় তাকে। আলী হোসেন সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মৃত চান মিয়া ওরফে ছাইম উল্লাহর পুত্র।
সুনামগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার মমিনুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটককৃত আলী হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed