Main Menu

সিলেটে মুক্তিযোদ্ধাদের মধ্যে নেইমপ্লেইট বিতরন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: এখন থেকে ‘নেইম প্লেইট’ ঝুলবে সিলেটের মুক্তিযোদ্ধাদের বাসার সামনে। বৃহস্পতিবার থেকে আনুষ্টানিক ভাবে শুরু হয়েছে এই কার্যক্রমের। এই কার্যক্রমের উদ্যেক্তা ‘রোটারী ক্লাব অব সিলেট সানসাইন’। এই কার্যক্রমে সার্বিক তত্বাবধানে রয়েছে ‘সিলেট সোসিও কালচারাল ডেভোলপমেন্ট এসোসিয়েশন’।
বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্টানিকভাবে মুক্তিযোদ্ধাদের মধ্যে নেইমপ্লেইট বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। প্রাথমিকভাবে আজ ১০ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে এই নেইম প্লেইট বিতরন করা হয়।

এ সময় সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, মুক্তিযোদ্ধা দেশের সম্পদ। তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। বর্তমান সরকার তাদের যথাযথ সম্মান প্রদর্শন করছে। তিনি বলেন, এই কার্যক্রমের মাধ্যমে এখন যে এলাকায় বসবাস করবেন মুক্তিযোদ্ধারা তারা সামাজিকভাবে আরও বেশি সম্মানে ভুষিত হবেন। তিনি এই কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। ‘সিলেট সোসিও কালচারাল ডেভোলপমেন্ট এসোসিয়েশন’-এর সভাপতি প্রকৌশলী রুমান আহমদের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মন, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা জানু মিয়া।

‘সিলেট সোসিও কালচারাল ডেভোলপমেন্ট এসোসিয়েশন’ এর সাধারন সম্পাদক এতেশামুল হকের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সজিব আখন্দ, তথ্য, প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো রুহুল আমীন, দপ্তর সম্পাদক জুবেদেুল হাসান, সিদ্বার্থ পাল পালু ও সৈয়দ সালোয়ান আহমদ প্রমুখ।
এদিকে, অনুষ্টানে সংগঠনের নেতারা জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে নেইমপ্লেইট বিতরনের পাশাপাশি যুদ্ধকালীন সময়ের তাদের বীরত্বের কথা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হবে। পরবর্তীতে সেগুলোর জন্য আর্কাইভ স্থাপন করা হবে। তারা বলেন, সিলেট নগরীর ও জেলার প্রায় ২০০ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে ওই নেইমপ্লেইট বিতরন করা হবে। পাশাপাশি তাদের বক্তব্য রেকর্ড করা হবে।

Share





Related News

Comments are Closed