Main Menu

কলারোয়ায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৩ জন অচেতন

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ার পল্লীতে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৩ সদস্য অচেতন হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টায় উপজেলার চন্দনপুর গ্রামে।
জানা গেছে, চন্দনপুর গ্রামের কৃষক আবুল কালাম (৪৮) প্রতিদিনের ন্যায় সকালে পান্তা ভাত খেয়ে বাড়ী থেকে একটি ছাগল নিয়ে মাঠে যাওয়ার পথে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসলে দেখা যায় তার বাড়ীতে ছেলে ফয়সাল (১৮) ও স্ত্রী মাজেদা খাতুন (৩৮) অচেতন হয়ে পড়ে রয়েছে। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। তবে কিভাবে তাদের খাদ্যে বিষ ক্রিয়া হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

Share





Related News

Comments are Closed