Main Menu

ডা. সানোয়ার রহমানের হত্যার প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কুষ্টিয়ার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মীর সানোয়ার রহমানকে হত্যার প্রতিবাদে বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেট জেলার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সভাপতি ও বাংলাদেশ হোমিও বোর্ডের সদস্য ডা. ইমদাদুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাজ্জাদুর রহমান এবং মোঃ শাহ আলম এর যৌথ পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ সভাপতি ডা. মালা রানী দে, ডা. মুজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক ডা. নাজমুল হক, বাংলাদেশ হোমিও প্যাথিকের সাধারণ সম্পাদক এ.এ.এম শিহাব উদ্দিন, জেলা সহ সাধারণ সম্পাদক ডা. এম.এস. আর জাহিদ, ডা. শরীফ শাহরিয়ার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ডা. বাবু লাল বিশ্বাস, ডা. মন্টু দাস, ডা. আব্দুর রকিব, ডা. শামীম আহমদ, ডা. সাহেদা বেগম, ডা. শাহ জামাল উদ্দিন, ডা. গৌরাঙ্গ দত্ত, ডা. সূদীপ্ত দে, ডা. দিলীপা, ডা. বুশাতুত তানিয়া, ডা. আবুল হোসেইন, ডা. শাহ জামাল, ডা. সুরঞ্জিত চন্দ্র দে, ডা. বাবলী রানী, ঋষি কান্তি দাস, ডা. শিবানী আচার্য, ডা. মঞ্জু চক্রবর্তী, ডা. স্বপ্ন রানী আচার্য, ডা. খালিদ, মো. খন্দকার শরিফ সিদ্দিকী, নকুল বিশ্বাস, মঈনুদ্দিন জালালী, ডা. নাসির উদ্দিন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা, কুষ্টিয়ার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মীর সানোয়ার রহমান খুনীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উলে­খ্য যে, গত ২০ মে শুক্রবার সন্ত্রাসীরা নির্মমভাবে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মীর সানোয়ার রহমানকে হত্যা করে।

Share





Related News

Comments are Closed