রমজানে সিলেটে মাংসের দাম নির্ধারণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন, বিদ্যুত ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, সেহরী ও ইফতারের সময় সাইরেন বাজানোর ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে বুধবার সকালে সিলেট সিটি কর্পোরেশনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিটি কর্পোরেশনের হল রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এসময় তিনি বলেন, রমজান মাস হচ্ছে সংযমের মাস। এই তাৎপর্যকে সামনে রেখে সবাইকে বিশেষ করে ব্যবসায়ীদেরকে অধিক মুনাফার দিকে না ঝুঁকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহবান জানান।
সভায় আসন্ন মাহে রমজান উপলক্ষে মাংসের দাম নিধারন করা হয়। গরুর মাংস ৪০০ টাকা, মহিষ ৩৮০ টাকা, খাসি ৫০০ টাকা, ছাগল ৫০০ টাকা, ভেড়া ৪৫০ টাকা নির্ধারন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: রাজিক মিয়া, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, নিবার্হী ম্যাজিস্ট্রেট শরিফুজজামান, এসএমপির এডিসি ফালগুনী পুরকায়স্থ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জিয়াউল হক ও পরিচালক মো: লায়েস উদ্দিন, সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষক আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান, উপ সহকারী প্রকৌশলী রুহুল আলম, প্রধান এসেসর চন্দন দাশ, ট্যাক্স অফিসার আব্দুল আজিজ, সহকারী প্রকৌশলী পিডিবি-১ জিয়াউল হাসান, ইমাম আব্দুল্লাহ শাহজাহান, ইমাম প্রশিক্ষক মোশারফ হোসেন, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মো: লাল মিয়া, বাজার শাখার জামিলুর রহমান, সুশেন চন্দ দে সহ আরও অনেকে।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed