Main Menu

ঘুষের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে এসিল্যান্ড-তহসিলদার কর্তৃক মালামাল লুটপাঠ ও ঘুষের টাকা ফেরৎ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাসিয়া নদীর ব্রীজের উপর বুধবার সকালে ‘বিশ্বনাথ নতুন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও সর্বস্থরের জনসাধারণ’র ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। প্রশাসন কর্তৃক নানামুখী চাপের কারণে মানববন্ধনটি দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়েই সকাল বেলা মানববন্ধনটি আয়োজন করেছেন বলে অভিযোগ রয়েছে।
নতুন বাজারের ব্যবসায়ী ময়না মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী জুনাব আলী, হাবিবুর রহমান হাবিব, আবুল হোসেন, জমসেদ আলী, বদরুল আলম। মঙ্গলবার সকালে বিশ্বনাথ নতুন বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল হক’র নেতৃত্বে অনুষ্ঠিত ভ্রাম্যমান আদালত ডানে-বামে থাকা অবৈধ স্থাপনা বহাল রেখে মধ্যস্থান থেকে ৫টি দোকান কোঠা উচ্ছেদ ও সেই দোকানগুলোতে থাকা প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটপাঠ করার অভিযোগে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নতুন বাজারের বিভিন্নস্থরের ব্যবসায়ী’সহ বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, তহসিলদার অনিল সিংহ’র মাধ্যমে এসিল্যান্ডের দাবি করা ঘুষের ৪ লাখ টাকা পরিশোধ না করার কারণে ডানে-বামে এমনকি পাকাকৃত অবৈধ স্থাপনা রেখে শুধুমাত্র আমাদের ৫টি দোকান কোঠা উচ্ছেদ করা হয়েছে। অথচ দোকান কোঠাগুলোর জায়গা বন্দোবস্ত পাওয়ার জন্য আমরা লিখিত আবেদন করেছি। এরপরও প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোন প্রকারের নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের দোকান কোঠাগুলোতে থাকা প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটপাঠ করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা আরোও বলেন, আমরা যাতে মানববন্ধন আয়োজন করতে না পারি সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নানামুখী হুমকিও প্রদান করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বিশ্বনাথ থেকে এসিল্যান্ড আবদুল হক ও তহসিলদার অনিল সিংহ’কে অপসারণ না করা হলে আরোও কঠোর আন্দোলন শুরু করা হবে বলে মানববন্ধনে বক্তারা বলেন।
নাম্বারে যোগাযোগের জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সমুজ মিয়ার গায়ের রং ফর্সা, মুখে সামান্য দাড়ি, মুখমন্ডল লম্বাটে, পরনে সাদা পাঞ্জাবী ও চেক লুঙ্গি ছিল, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

Share





Related News

Comments are Closed