ছাতক থেকে অপহৃত বৃদ্ধের লাশ ওসমানীতে উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : ছাতকের গোবিন্দগঞ্জ থেকে নিখোজ বৃদ্ধের লাশ তিনদিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাহগার থেকে উদ্ধার করা হয়েছে। সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ বুধবার দুপরে তার লাশ উদ্ধার করে । অপহরনের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নূরুল ইসলাম মনির (৫৭) সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর গ্রামের মৃত হানিফ আলীর পুত্র।
নিহতের চাচাতভাই আনসার আলী জানান, নুরুল ইসলাম মনির গত সোমবার বিকেলে সিএনজি অটোরিক্সা যোগে গোবিন্দগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। এর পর থেকে তার আর খোজ মিলেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ওইদিন রাত ৮টার দিকে পথচারীরা তাকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রেলষ্টেশনের পাশে গুরতর আহত অবস্থায় দেখতে পান। স্থানীয় জনতা মূমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। ওই দিন রাত সাড়ে ১০টায় সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ তার লাশ হিমাগারে রাখেন। নিহতের ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারিত হলে মঙ্গলবার রাতে পরিবারের লোকজন তা দেখতে পেয়ে বুধবার দুপরে সিলেট ওসমানী হাসপাতালে আসেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। নুরুল ইসলাম মনিরের স্বজনদের অভিযোগ তাকে অপহরন করে হত্যা করা হয়েছে।
Related News
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More



Comments are Closed