জগন্নাথপুরে ৯ প্রার্থীকে জরিমানা
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে আচরন বিধি লঙ্গনের অভিযোগে ২ চেয়ারম্যান প্রার্থী, ২ সংরক্ষিত মহিলা প্রার্থী এবং ৫ সাধারন সদস্য প্রার্থীসহ ৯জন প্রার্থীকে দেয়ালে পোষ্টার ও স্টীকার লাগানোর অপরাধে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার নির্বাচনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিশ্বজিত কুমার পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রার্থীদের জরিমানা করেন। আচরন বিধি লঙ্গনকারী অভিযুক্তরা হলেন- বিএনপি মনোনীত প্রাথী যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়াকে ৫ হাজার টাকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী গয়াছ মিয়কে ৫ হাজার টাকা, সাধারন সদস্য প্রার্থী আব্দুল হাশিম ২হাজার টাকা, বাতির আহমদ ২ হাজার টাকা, ছমিরুল হক ২ হাজার টাকা, আজিজুর রহমান ২ হাজার টাকা, তারা মিয়া ২ হাজার টাকা, সংরক্ষিত মহিলা সদস্যা প্রার্থী রিতা রানী দেব ২ হাজার টাকা, ছফেদা বেগম ২ হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নে অধিকাংশ প্রার্থী আচরবিধি লঙ্গন করে মিছিল, ফেষ্টুন সাটানো, দেয়ালে পোষ্টার লাগানোর অভিযোগ পাওয়া যাচ্ছে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed