সিলেটে নির্ধারিত স্থানে পশু কোরবানীর আহবান
বৈশাখী নিউজ ২৪ ডটকম : পবিত্র ঈদুল আযহার কুরবাণী নির্দিষ্ট স্থানে করার লক্ষ্যে সিলেট মহানগর এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল আহাদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ট্রাফিক মুশফিকুর রহমান, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও ইমাম সমিতির সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ সিহাব।
মতবিনিময় সভার শুরুতে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পবিত্র ঈদুল আযহার কুরবাণী নির্দিষ্ট স্থানে করার লক্ষ্যে ২০১৫ সালের আন্তঃমন্ত্রনালয়ের সভার সিদ্ধান্তুসমূহ এবং ২০১৬ সালে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন কমিটির সভায় গৃহিত সিদ্ধান্তসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে পশু কুরবাণী নির্ধারিত স্থানে হয়ে থাকে। পরিস্কার পরিচ্ছন্নতার স্বার্থে পশু কুরবাণী নির্দিষ্ট স্থানে করতে জনগনকে তৃনমূল পর্যায়ে উদ্ধুদ্ধ করতে তিনি ইমাম ও মুয়াজ্জিনদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রয়োজনে একাধিক স্থান নির্ধারণ করার জন্যও তিনি সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মাওলানা আব্দুল মন্নান জালালাবাদী, মাওলানা সিরাজুল ইসলামসহ আরও অনেকে।
উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, সচিব বদরুল হক, নির্বাহী ম্যাজিস্টেট মোঃ শরিফুজ্জামান। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মোঃ শফিকুর রহমান।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed