শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নারায়নগঞ্জে পিয়ার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কে মিথ্যা অভিযোগে সাংসদ সেলিম ওসমান কর্তৃক নির্যাতনের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় প্রগতিশীল শিক্ষক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার চৌমুহনা চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক ফোরাম মৌলভীবাজার জেলা সংগঠক দীলিপ চন্দ্র নাথের সভাপত্বিতে ও বিপাশা দাশ গুপ্ত এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রাজনগর উপজেলা শাখার সংগঠক দীপক দেব, শিক্ষক নেতা মুজাহিদ আহমেদ, লকুজ মিয়া, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজের সংগঠক রেহনোমা রুবাইয়াৎ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা, মিথ্যা অভিযোগে সাংসদ সেলিম ওসমানী কর্তৃক নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ও ঘটনাটি সুষ্ঠু তদন্তক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed